আশ্রয়ণ প্রকল্পের মাটি কাটার দায়ে ইটভাটার মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় গত শুক্রবার মোসলেম উদ্দিন নামের এক ইটভাটার মালিককে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। ওই টাকা জরিমানা দিয়ে তিনি মুক্তি পান। মোসলেমের বাড়ি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাট কাজীপাড়া গ্রামে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের ফোটামারিতে আশ্রয়ণ প্রকল্প থেকে মোসলেম মাটি কেটে দুটি ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন।