আশ্রয়শিবিরের গরুর জন্য সরকারি সাহায্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরে বিনোদপুরে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণাগারের খামারে আশ্রয় নেওয়া বন্যাপীড়িত এলাকার গরুর খাবারের জন্য গতকাল সোমবার সরকারি সাহায্য দেওয়া হয়েছে। এ সময় দুর্গত এলাকার ৪০০ পরিবারের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুর ও মধ্যচরের মানুষের জীবিকার প্রধান উপায় হচ্ছে গবাদিপশু পালন। এই এলাকায় বন্যার কারণে মানুষ রাজশাহী নগর ও পবা উপজেলার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। কিন্তু তাদের গবাদিপশু রাখার কোনো ব্যবস্থা ছিল না। প্রশাসনের উদ্যোগে গবেষণাগারের খামারে জায়গা করে দেওয়া হয়। এখানে বর্তমানে প্রায় হাজার খানেক গরু-মহিষ রয়েছে। গতকাল দুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।