আষাঢ়ী পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বিভিন্ন বৌদ্ধবিহারে গতকাল শুক্রবার যথাযথ ধর্মীয় মর্যাদায় আষাঢ়ী পূর্ণিমা উদ্যাপিত হয়েছে। বৌদ্ধধর্মের অন্যতম পবিত্র তিথি আষাঢ়ী পূর্ণিমার দিন থেকে বৌদ্ধভিক্ষুরা (সাধক) বর্ষাবাস পালন করেন। বৌদ্ধশাস্ত্র মতে, আড়াই হাজার বছরের আগে গৌতম বুদ্ধের সময় বৌদ্ধভিক্ষুদের বর্ষাবাস পালনের রেওয়াজ শুরু হয়। বর্ষার সময় বৌদ্ধভিক্ষুদের একই বিহারে একটানা তিন মাস ধ্যানসাধনায় কাটানোকে ‘বর্ষাবাস’ বলে।