আষাঢ়ে বৃষ্টিস্নাত সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ় মাস শুরু হতেই সারা দেশে বৃষ্টি হচ্ছে। গত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। রাজধানীতেও আজ সকাল থেকে আকাশ মেঘলা ছিল। হঠাৎ দু-একবার সূর্য উঁকি দিলেও মুহূর্তে চলে গেছে তা মেঘের আড়ালে। থেমে থেমে হওয়া বৃষ্টিতে অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। প্রথম আলোর ফটোসাংবাদিক ও প্রতিনিধিদের পাঠানো ছবিতে উঠে এসেছে আষাঢ়ের বৃষ্টির সারা দেশের চিত্র:

১ / ৮
কাঠ কিনে রিকশায় করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু পথেই নামে ঝুম বৃষ্টি। এর মধ্যেই বাড়ি ফিরছেন তিনি। রাজধানী লালবাগে, জুন ১৮
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৮
হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। লালবাগ, ঢাকা, ১৮ জুন
ছবি: প্রথম আলো
৩ / ৮
স্বরূপে এসেছে আষাঢ়। সকাল কি সন্ধ্যা? বৃষ্টি শুরু হলে যেন থামার কোনো লক্ষণ থাকে না। বৃষ্টি মাথায় নিয়ে জরুরি প্রয়োজনে রিকশায় করে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। পাবনা জেলা শহরে, ১৮ জুন
ছবি: হাসান মাহমুদ
৪ / ৮
ফসল কাটার পর ফাঁকা মাঠ। বৃষ্টির পানি জমে থাকা কাদার মধ্যেই ফুটবল খেলায় মেতেছেন তরুণেরা। মানিকগঞ্জের দিঘি গ্রামে, ১৮ জুন
ছবি: আব্দুল মোমিন
৫ / ৮
বৃষ্টিতে পানি থাকায় দেখা যাচ্ছে না সড়কের খানাখন্দ। হঠাৎ সড়কের গর্তে পড়ে যান একজন পথচারী। রাজধানীর সাত রওজার আবুল হাসনাত রোডে, ১৮ জুন
ছবি: সাইফুল ইসলাম
৬ / ৮
কেরানীগঞ্জে বোরহানীবাগ এলাকা থেকে জিনজিরা মনু ব্যাপারীর ঢাল সড়ক এলাকা পর্যন্ত জলাবদ্ধতায় জনদুর্ভোগ। কেরানীগঞ্জ, ১৮ জুন
ছবি: ইকবাল হোসেন
৭ / ৮
বৃষ্টিতে গাজীপুরের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাঁটুপানি জমে। এতে সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাজীপুর, ১৮ জুন। ছবি: মাসুদ রানা
৮ / ৮
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জমে যায় পানি। খানাখন্দ এড়াতে সড়কটিতে পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি। এরপরও প্রায়ই ঘটে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়তে হয় বিভিন্ন পরিবহনের যাত্রীদের। নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে, ১৮ জুন
ছবি: দিনার মাহমুদ