আসকের গভীর উদ্বেগ ও নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০১৩-এর বিভিন্ন ধারা নাগরিকদের সাংবিধানিক অধিকার, মৌলিক মানবাধিকার এবং গণতন্ত্রের মূল নীতিসমূহ খর্ব করতে পারে বলে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আশঙ্কা প্রকাশ করেছে। এই আইনের অপব্যবহারের আশঙ্কার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে আসক।আসক মনে করে, এই আইনের বেশ কয়েকটি ধারা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। ব্যক্তিস্বাধীনতা, বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। এই ধারাসমূহ বিরোধী ও ভিন্নমতাবলম্বীদের দমন এবং সাধারণ নাগরিকের মৌলিক অধিকার খর্বের একটি আনুষ্ঠানিক হাতিয়ারে পরিণত হতে পারে।আসক এ ধরনের ধারাসংবলিত আইন প্রণয়নের নিন্দা এবং গণতন্ত্র, সংবিধান ও মৌলিক অধিকারের সঙ্গে অসংগতিপূর্ণ ধারাসমূহ সংশোধনের জন্য আবেদন জানিয়েছে। বিজ্ঞপ্তি।