আসকের নারী কর্মী অপহরণকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নারী কর্মী অপহরণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। গতকাল রোববার পৃথক বিবৃতিতে সংগঠন দুটি এ দাবি জানায়। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজধানীতে মানবাধিকারকর্মী অপহরণের ঘটনা কেবল উদ্বেগজনকই নয়, দেশের সামগ্রিক নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির বড় উদাহরণ। ৬ ফেব্রুয়ারি অপহূত হন ওই নারী কর্মী। তাঁকে পরদিন রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে পুলিশ উদ্ধার করে।