প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী-শিশু নির্যাতনকারীদের ‘ক্রসফায়ারে দিতে হবে’—জাতীয় সংসদে বিরোধীদলীয় সাংসদ কাজী ফিরোজ রশীদের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংসদের এমন মন্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আসক মনে করে, বিচারবহির্ভূত যেকোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধেই সংসদ সদস্যদের সোচ্চার হতে হবে। এমন মন্তব্য কোনো সংসদ সদস্যের কাছ থেকে প্রত্যাশিত নয়। জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের বক্তব্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় ফিরোজ রশীদ বলেন, নারী ও শিশুদের হত্যাকারী বা নির্যাতনকারীদেরও যদি পুলিশ মেরে ফেলত, তাহলে দেশে এ ধরনের ঘটনা ঘটত না। তাদের ক্রসফায়ারে দিতে হবে।