আসকের নির্বাহী পরিচালক শীপা হাফিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী শীপা হাফিজা। কাল শনিবার থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন। শীপা হাফিজা দীর্ঘদিন ধরে দারিদ্র্য নির্মূল, লৈঙ্গিক ন্যায়বিচার, অভিবাসীদের অধিকার ও বাল্যবিবাহ বন্ধে কাজ করে আসছেন। কর্মসূচি উন্নয়ন, সাংগঠনিক ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এসব কাজের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার পেয়েছেন। বিজ্ঞপ্তি