আসছে মেঘদূত ও ময়ূরপঙ্খী
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে আরও দুটি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হচ্ছে আগামী বছর। এই দুটি উড়োজাহাজের নামকরণ করা হয়েছে ‘মেঘদূত’ ও ‘ময়ূরপঙ্খী’। প্রতিটি উড়োজাহাজ ১৬২ আসনবিশিষ্ট।
বিমানের মহাব৵বস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র থেকে কেনা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দুটির নাম পছন্দ করে গেছেন। এরপর বিমান কর্তৃপক্ষ নামকরণ চূড়ান্ত করেছে।
২০০৮ সালে মার্কিন বোয়িং কোম্পানির সঙ্গে নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান কর্তৃপক্ষ। ইতিমধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বহরে যুক্ত হয়েছে। সেগুলোর নামকরণও প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। সেগুলো হলো: পালকি, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙা প্রভাত। গত ২৭ মার্চ বহরে সর্বশেষ উড়োজাহাজ রাঙা প্রভাত যুক্ত হয়। ৪১৯ আসনবিশিষ্ট এসব উড়োহাজাহাজ কেনা হয়েছে দূরপাল্লার গন্তব্যে বিরতিহীন ফ্লাইট পরিচালনার জন্য।