আসন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের আসন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
‘শাহ আমানত হলের আবাসিক ছাত্রবৃন্দের’ ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা আসন বাতিলের সিদ্ধান্তকে ‘হঠকারী’ উল্লেখ করে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
গতকাল সকাল নয়টার দিকে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শাহ আমানত আবাসিক ছাত্রাবাস নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের বলি হতে চলেছে ৬৩২ জন আবাসিক শিক্ষার্থী। মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়ার পর ছাত্রাবাস খোলার ব্যবস্থা না করে উল্টো আবাসিক শিক্ষার্থীদের আসন বাতিল করেছে।
চলতি বছরের ১২ জানুয়ারি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ছাত্রশিবির নেতা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই দিন থেকে শাহ আমানত আবাসিক ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।