আসন বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনের জন্য আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেসের বরাদ্দ আসনসংখ্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। এ দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার লালমনিরহাটে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ধীরেন্দ্রনাথ মজুমদারের কাছে আসন বৃদ্ধির লিখিত আবেদন জানিয়েছে পীরগাছা গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন। ডিআরএমের কার্যালয় লিখিত আবেদনের কথা নিশ্চিত করে জানিয়েছে, আসন বৃদ্ধির আবেদনের বিষয়টি বিবেচনা করে দেখা হবে। বিজ্ঞপ্তি|