আসনপ্রতি ভর্তি ইচ্ছুক ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তির আবেদন-প্রক্রিয়া শেষ হয়েছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে গত বুধবার রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের ৬৩০টি আসনের বিপরীতে মোট ১০ হাজার ৮৭৩টি আবেদন জমা পড়েছে। ফলে এ বছর প্রতি আসনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ১৭ জন। আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ২৯ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম প্রথম আলোকে জানান, এবার সুষ্ঠুভাবে ভর্তির আবেদন-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
গত ২ সেপ্টেম্বর ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়।
১৬ দিনের ছুটি ঘোষণা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ১৬ দিনের ছুটি আজ শুক্রবার শুরু হয়েছে। এ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও ২৬ অক্টোবর পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।