প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নজিবুর রহমান বলেন, এবার সাতটি অনুষদের অধীনে ১৮টি কোর্সে মোট এক হাজার ৭৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এ ছাড়া সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। এরই মধ্যে ৫৭ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির আবেদন করেছেন। এতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে রেজিস্ট্রার নজিবুর রহমান জানিয়েছেন।