আসনের চেয়ে কয়েক গুণ বেশি ভর্তি-ইচ্ছুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নয়টি সরকারি স্কুলের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল ‘ক’ বিভাগের চারটি স্কুলের পঞ্চম ও ‘খ’ বিভাগের পাঁচটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা হয়।উল্লেখ্য, নয়টি সরকারি স্কুলকে ‘ক’ ও ‘খ’ বিভাগে ভাগ করে পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য আলাদা তারিখ নির্ধারণ করে চট্টগ্রাম জেলা প্রশাসন।এবার প্রতিটি স্কুলে নির্দিষ্ট আসনের চেয়ে তিন থেকে চার গুণ বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুধু পঞ্চম শ্রেণীতে ৩২০ আসনের বিপরীতে দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ প্রথম আলোকে জানান, তাঁদের স্কুলে ষষ্ঠ শ্রেণীতে আসনসংখ্যা ১৪৬টি। কিন্তু গতকাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে এক হাজার ৮৮৭ জন শিক্ষার্থী।