আসন্ন বাজেটে স্থানীয় সরকারব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে স্থানীয় সরকারব্যবস্থার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে ফোরামের সভাপতি মাহবুবুর রহমান বলেন, গত বাজেটে স্থানীয় সরকারব্যবস্থায় উন্নয়ন বরাদ্দ ছিল মোট জাতীয় উন্নয়ন বরাদ্দের মাত্র এক দশমিক ৯৬ শতাংশ। আসন্ন বাজেটে এই বরাদ্দ পাঁচ শতাংশে উন্নীত করতে হবে। এ ছাড়া বাজেট-পরবর্তী বরাদ্দ অর্থাৎ এডিপি, টিআর, কাবিখা, জিআরসহ অন্য বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদের অনুকূলে দেওয়ার দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আতাহারুল ইসলাম, আবদুর রাজ্জাক, শামছুল আলম খান, খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।