প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আসমা মফজল বালিকা উচ্চবিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার বেলা ১২ টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি মাধব বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জাফর আহমদ চৌধুরীর মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার জাফরিন জাফর চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দেব ও চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ। বক্তব্য দেন রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ আহমদ, আসমা মফজল বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তি দাশ, শ্যামলী বৈরাগী, রিনা আক্তার প্রমুখ।