প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘গত ১৪ মাসে ফরিদপুরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটতে দিইনি। যারা সন্ত্রাস করতে পারছে না, তারা হামলার ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে তারা এ পথ বেছে নিয়েছে।’ ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোন্দলের জের ধরে ৮ এপ্রিল জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী এবং ১১ এপ্রিল জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলা প্রসঙ্গে তিনি এ কথা বলেন। গত শনিবার বিকেলে ফরিদপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।