প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে এক দিন করে দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন মতিঝিল থানার মামলায় এবং মহানগর হাকিম নূর নবী লালবাগ থানার মামলায় এক দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
মতিঝিল ও লালবাগ থানার পুলিশ পৃথক দুটি মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানায়।
আসলাম চৌধুরীর পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে বলেন, যে দুটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে, তাতে রিমান্ড চাওয়ার মতো কোনো উপাদান নেই। মামলায় ঘটনার যে তারিখ উল্লেখ করা হয়েছে, ওই সময় আসলাম চট্টগ্রাম কারাগারে আটক ছিলেন।