প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
২০১৪ সালের ২ নভেম্বর চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। এ ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর গত ১৫ মে আসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরীর জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। বর্তমানে মামলাটি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে। আসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে।