প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন।
২০১৪ সালের ২ নভেম্বর নগরের সিনেমা প্যালেস এলাকায় ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হন। এই ঘটনায় আসলাম চৌধুরীসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠার পর গত ১৫ মে আসলাম চৌধুরীকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতোয়ালি থানার নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।