আসলাম চৌধুরীর শাস্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার তাঁর নিজের উপজেলা সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহাজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন।
সমাবেশে বক্তারা আসলাম চৌধুরীকে সরকার উৎখাতের ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে বলেন, তাঁকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদেরও শাস্তি দিতে হবে।
গত রোববার রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে আসছেন সরকারি দলের নেতারা।