আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে আসলাম ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা
রাউজানে আসলাম ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সেবামূলক স্বেচ্ছাসেবী সংস্থা আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসাসেবা কর্মসূচি ও বার্ষিক অনুষ্ঠান গত ২৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। এই কর্মসূচির অধীনে এলাকার প্রায় ছয় হাজার মানুষ বিনা মূল্যে চিকিৎসাসেবা পান। কর্মসূচির মধ্যে ছিল চক্ষু চিকিৎসা, খতনা, দন্তরোগ চিকিৎসা, বাতব্যথা ও প্যারালাইসিস চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও কর্ণছেদন। এ ছাড়া বার্ষিক অনুষ্ঠানে ৭০০ নারী-পুরুষের মাঝে মশারি বিতরণ, ফাউন্ডেশন আয়োজিত আয়েশা আসলাম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
২৫ ফেব্রুয়ারি শনিবার সমাপনী দিনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস এম এম হাসানের সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ওমর কায়সার, কবি আকতার হোসাইন, চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, ড. এম এ হাকিম, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, সাহাবুদ্দিন আরিফ, ভুপেশ বড়ুয়া, আবদুল জব্বার সোহেল, এইচ এম মহসিন, আওয়ামী লীগের নেতা জাফর আহমদ, বাবুল মিয়া মেম্বার, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি কেফায়াত উল্লাহ, জাহাঙ্গীর সিকদার, মঞ্জুর হোসেন, তফসির আহমদ, সালামত উল্লাহ, আবুল বশর, কামরুল হাসান, শামিমুল ইসলাম চৌধুরী, ডা. ফজল করিম, শুভময় দাশ গুপ্ত, অধ্যাপক মমতাজ উদ্দিন, শাহ জামাল, ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর আলম, এস এম সোলেমান বাদশা, এস এম হাফিজুর রহমান, সেকান্দর হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমীরণ বিকাশ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম ফজলে করিম বলেন, উন্নয়ন শিক্ষা যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নসহ নানা ক্ষেত্রে রাউজান উপজেলা এখন দেশের মধ্যে একটি মডেল উপজেলা। তিনি বলেন, ‘দুটি পিংক সিটি, থানা উপজেলা ভবনসহ নানা অবকাঠামোগত উন্নয়ন আমরা ইতিমধ্যে শেষ করেছি। দ্রুত সময়ের মধ্যে নোয়াপাড়া কচুখাইন এলাকায় হালদার ওপর দিয়ে একটি সেতু নির্মাণকাজে হাত দেওয়া হবে। চুয়েট পর্যন্ত হবে রেলের রাস্তা। দক্ষিণ রাউজানে আলাদা থানা ও ফায়ার সার্ভিস এবং একটি ইসলামি বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।’
সভা শেষে প্রধান অতিথি আসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭০০ নারী-পুরুষের মাঝে মশারি বিতরণ করা হয় এবং ফাউন্ডেশন আয়োজিত পরীক্ষায় ভালো ফল অর্জনকারীদের মধ্যে বৃত্তি প্রদান করেন। বিজ্ঞপ্তি