আসলে সব 'ধান্দা লীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার জেলা প্রশাসক বলেছেন, সংগঠনের নামের সঙ্গে ‘লীগ’ কথাটি যুক্ত করে অনেকে অপকর্ম করে। গতকাল রোববার আইনশৃঙ্খলা-বিষয়ক মাসিক সভায় এ মন্তব্য করেন তিনি।
সভায় জেলা প্রশাসক জহির রায়হান বলেন, ‘প্রতিনিয়ত অভিযোগ আসছে, নবীন লীগ, সৈনিক লীগ, অমুক লীগ, তমুক লীগ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। আমি বলতে চাই, এগুলো সব ধান্দা লীগ।’
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এই সভা শুরু হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, ‘এসব লীগের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হওয়া দরকার।’ জেলা প্রশাসকের ডান পাশে বসা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান তখন বলেন, ‘আমাদের কাছে কেন্দ্র থেকে দলের সহযোগী সংগঠনের তালিকা দেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে বসা হবে।’