আসলের বদলে দেবে দ্বিগুণ জাল টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল টাকার বদলে দ্বিগুণ জাল টাকা দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিণী গ্রামের জসিমউদ্দিন শেখ (৩৫) ও শ্যামনগর উপজেলার হাওয়ালভাঙ্গি গ্রামের সাইফুল ইসলাম (৩০)।তালা থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, জসিমউদ্দিন শেখ ও সাইফুল আসল টাকার পরিবর্তে দ্বিগুণ জাল টাকা দেওয়ার নামে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। দ্বিগুণ জাল টাকা দেওয়ার কথা বলে তাঁরা তালা উপজেলার উত্তর নলতা গ্রামের কামরুল ইসলামের কাছ থেকে গত ২৩ জুলাই সাত হাজার ও ২৮ আগস্ট ২৩ হাজার টাকা নেন। যথাসময়ে দ্বিগুণ টাকা না পাওয়ায় কামরুল তাঁদের কাছে আসল টাকা ফেরত চান। কিন্তু তাঁরা কামরুলকে আসল টাকা ফেরত দেননি। এসআই লুৎফর রহমান আরও জানান, টাকা না পেয়ে কামরুল কৌশলে নওয়াপাড়া গ্রামের মো. তুহিনকে দিয়ে জসিমউদ্দিন ও সাইফুলের সঙ্গে চুক্তি করান। চুক্তি অনুযায়ী তুহিন ১০ হাজার টাকা দিলে তাঁরা ২০ হাজার টাকা দেবেন। গতকাল দুপুর ১২টায় দিকে নওয়াপাড়া বাজারের পাশে একটি মেহগনিবাগানে গিয়ে তুহিনের ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। এসআই লুৎফর রহমান আরও জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে রাসায়নিক দ্রব্যভর্তি একটি বোতল, ৫০ টাকার নোটের মাপের তিনটি সাদা কাগজ, একটি মোটরসাইকেল, ১০০ টাকার একটি ও ১০ টাকার তিনটি নতুন নোট জব্দ করা হয়েছে।