আসাদ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গতকাল শুক্রবার শহীদ আসাদ দিবস পালিত হয়েছে। একুশে পরিষদ নওগাঁ এ আয়োজন করে। বেলা তিনটার দিকে শহরের প্যারিমোহন গ্রন্থাগার মিলনায়তনে আসাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আসাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডি এম আবদুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম খান, সাবেক সাংসদ ওহিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, উনসত্তরের গণ-আন্দোলনের অগ্রনায়ক ছিলেন ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা আসাদ। শোষণমুক্ত স্বাধীন দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।