প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর জহুরুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান গত শনিবার দুপুরে শহরের নারায়ণপুর এলাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকালে যশাই ইউনিয়নের উদয়পুর উচ্চবিদ্যালয় মাঠে ও পাংশা জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে দুই দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পাংশা পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি পাংশার মাছপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুনের স্বামী।