প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক আসামি অসুস্থ হয়ে পড়ায় গতকাল মঙ্গলবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানি মুলতবি করেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আজ বুধবার শুনানির দিন ধার্য করেছেন।
গতকাল এ মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক আবদুল আজিজ সরকারকে আসামিপক্ষে জেরার জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আসামি জঙ্গিনেতা শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল অসুস্থ বোধ করায় চিকিত্সার জন্য তাঁকে আদালত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, এর আগে গত ১৬ এপ্রিল জঙ্গিনেতা মুফতি হান্নানও অসুস্থ হয়েছিলেন। যার জন্য ওই দিনও মামলার কার্যক্রম মুলতবি করতে হয়েছিল। দুজনের চিকিত্সাপত্র পর্যালোচনা করে দেখা যায়, তাঁরা অসুস্থতার ভান করেছিলেন।