আসামি আ.লীগ নেতার গ্রেপ্তার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সাংবাদিককে মারধর করার অভিযোগে দায়ের করা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গঙ্গাচড়া নাগরিক কমিটি এ কর্মসূচি পালন করে।প্রসঙ্গত, গত শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামানের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় তিনি স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক মিজানুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিন মিজানুর রহমান বাদী হয়ে আসাদুজ্জামানের বিরুদ্ধে গঙ্গচড়া থানায় মামলা করেন।