আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্র নাবিল রহমান (৬) হত্যা মামলার অন্যতম আসামি সোহাগ হোসেনকে (২২) আটক করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে ফরিদগঞ্জের চান্দ্রাবাজার থেকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, সোহাগ হত্যাকাণ্ডের কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
চাঁদপুর প্রতিনিধি