প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমীন জাহান হত্যা মামলার আসামি আবুল হোসেনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করলে গতকাল সোমবার আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আগৈলঝাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাত দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে গতকাল শিক্ষকেরা কালো ব্যাজ ধারণ করেন। বিকেলে উপজেলার গৈলা বাজারে নিহত শারমীনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আগৈলঝাড়া থানার ওসি অশোক কুমার নন্দী বলেন, গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমীনকে খুনের কথা স্বীকার করেছেন যুবলীগের নেতা আবুল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী হোসেন বলেন, মুখ্য বিচারিক হাকিম আলতাফ হোসেন গতকাল আবুলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।