আসামি ও বিচারের রায় মনে হয় পূর্বনির্ধারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন কৌঁসুলি যেভাবে সন্দেহভাজন অপরাধীর তালিকা প্রকাশ করেছেন, তাতে মনে হয়, আসামি আগে থেকে নির্ধারণ করে রাখা হয়েছে।গতকাল বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ মন্তব্য করেন।আজহারুল ইসলাম বলেন, অনেকের ধারণা, মামলার রায়ও আগে থেকেই নির্ধারিত আছে। শুধু একটি প্রক্রিয়ার মধ্যে ফেলে বিচারের নাটক মঞ্চস্থ করে রায় ঘোষণাই বাকি।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ট্রাইব্যুনালের তদন্ত দল ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহাজোটের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে মিথ্যা সাক্ষ্য জোগাড় করছে।বর্তমান প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ জোগাড়ের কাজ বন্ধ ও জামায়াত-শিবিরের নেতাদের মুক্তির দাবিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের নেতা আজহার।মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করে আজহার বলেন, ‘তথাকথিত যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করলেই কি গ্যাস, বিদ্যুৎ, পানির সংকটের সমাধান হবে? আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের অপকর্ম বন্ধ হবে?’