প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর যুবলীগের নেতা মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। তাঁর নাম আবদুল কুদ্দুস ওরফে কানা কুদ্দুস। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মেহেদী হত্যা মামলার আসামি কানা কুদ্দুসের জামিনের আবেদন করা হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।
২০১৫ সালের ১ সেপ্টেম্বর রাতে নিজ বাসার পাশে নগর যুবলীগের নেতা মেহেদী হাসানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদী হয়ে ২২ জনকে আসামি করে মামলা করেন।