প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে হত্যাসহ একাধিক মামলার আসামি বজলুর রহমান ওরফে ডন বজলুকে গতকাল রোববার কারাগারে পাঠিয়েছেন আদালত। জানা যায়, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বজলুর দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল স্থানীয় কুতুবপুর গ্রামের লিটন মিয়া হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহম্মেদ বলেন, ২০১৪ সালের ২৬ অক্টোবর শিল্পকারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় কুতুবপুর গ্রামে লিটন মিয়া নামের এক যুবককে অপহরণ করে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। ওই মামলার প্রধান আসামি বজলুর।