প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকা থেকে মামলার পরোয়ানাভুক্ত আসামি মোফাজ্জল হোসেন ওরফে চুন্নুকে (৪৪) গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, মোফাজ্জল হত্যাসহ ডাকাতির অভিযোগে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি। গত বছরের ৩ মার্চ লামাপাড়া নয়ামাটি এলাকা থেকে পিস্তলসহ মোফাজ্জলকে গ্রেপ্তার করেছিল র্যাব-১১।