আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম উপজেলার চুনাতিপুর গ্রাম থেকে রিপন মিয়া নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ। ওই থানার উপপরিদর্শক হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে। রিপনের বাড়ি শ্রীমঙ্গলের ইসলামপুর গ্রামে। একটি ডাকাতির মামলায় আদালত তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি