প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানার পুলিশ সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের সুজন উদ্দিন (২৫) ও ভবানীগঞ্জ পৌরসভার দানগাছির দুলু হোসেন (৪০)। গতকাল সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ওই দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে সুজন জেলার চারঘাট থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় দুই বছরের এবং দুলুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি।