আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকা থেকে আল আমিন (৩৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার আবদুস সালামের ছেলে আল আমিন ডাকাতির মামলায় আট বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। বেড়া মডেল থানা সূত্রে জানা গেছে, তিন বছর আগে একটি ডাকাতির মামলায় আল আমিনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে বেড়া বাসস্ট্যান্ডের কাছ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।