প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সোহাগ মিয়া (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলা সদরের ব্যাপারিপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী কিরণ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সোহাগ মিয়া উপজেলা সদরের মালীগাঁও গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি রাত নয়টার দিকে উপজেলা শহরের প্রাথবাজার এলাকায় উপজেলা সদরের ব্যাপারিপাড়া ও মালীগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে কিরণ মিয়া মারা যান। এ ঘটনায় কিরণ মিয়ার ছেলে হান্নান মিয়া গত সোমবার রাতে সরাইল থানায় একটি হত্যা মামলা করেন।