প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামের ঈদগাঁ বৌ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দাসেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই গণেশ চন্দ্র শীল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল উদ্দিন ধর্ষণের কথা স্বীকার করেছেন। গত শনিবার রাতে ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর ভাই চন্দ্রগঞ্জ থানায় দুজনকে আসামি করে মামলা করেন।