প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একাধিক মামলার আসামি রেজাউল করিম ওরফে মানিককে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে টঙ্গীর শৈলারগাতি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী মডেল থানার এসআই মান্নান বলেন, মানিক একজন মাদকসম্রাট। তবে গ্রেপ্তারের সময় কোনো মাদক উদ্ধার না হওয়ায় তাঁর বিরুদ্ধে আগে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল জেলহাজতে পাঠানো হয়।