প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে দুই মামলায় সাজা পাওয়া আসামি কনম মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালারপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কনম মিয়ার স্ত্রী বাদী হয়ে ২০১১ সালে নারী ও শিশু নির্যাতনের একটি ও ২০১৩ সালে পারিবারিক আদালতে যৌতুক আইনে আরেকটি মামলা করেন। প্রথম মামলায় ছয় মাস ও দ্বিতীয়টিতে তিন মাসের সাজা দেওয়া হয় তাঁকে। গত জুনে সাজার রায় দেওয়ার পর থেকে কনক মিয়া পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে পুলিশ তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, কনক মিয়াকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।