আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামি কবির ব্যাপারীকে (৪২) গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, গত রোববার কবির একটি বিদ্যালয়ের শিক্ষার্থীকে (৭) খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে কবির পালিয়ে যান। আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা রূপগঞ্জ থানায় মামলা করেন।