প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ধর্ষণ ও হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার সকালে সিলেট শহরের কাজীটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ জুলাই কুমারসাইল গ্রামের এক কিশোরীকে (১৭) ওই আসামি ও তাঁর এক সহযোগী হুঙ্গালটিলা এলাকায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ২৫ জুলাই ওই কিশোরীর বাবা বড়লেখা থানায় ওই আসামিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন।