আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মামলার পলাতক আসামি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের শফিক মিয়াকে (২৮) গতকাল মঙ্গলবার তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) আবুল মনসুর মির্জা জানান, ২০১৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়। শফিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি