প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণের অভিযোগে করা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দক্ষিণ পুঁইছড়ি এলাকা থেকে গোলাম রহমান নামের ওই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে ধর্ষণের অভিযোগে গোলাম রহমানের বিরুদ্ধে মামলা হয়। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০১৩ সালের ২৪ জুলাই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আসামিকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।