প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুনিহাটী এলাকা থেকে শামছুদ্দিন (৫০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শামছুদ্দিনের বাড়ি উপজেলার জল্লি গ্রামে। তিনি ২০০৩ সালে নেত্রকোনা থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, শামছুদ্দিনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।