আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বিএনপির নেতা মো. বাবর মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মঈন উদ্দিনকে (৫০) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বাড়ি সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামে। র‍্যাব সূত্র জানায়, মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গতকাল দুপুরে তাঁকে পূর্ব রাজাপুরের ভূঁইয়া মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। পরে মঈন উদ্দিনকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মঈন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।