আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গগন গ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম শিকদার (৩৩) হত্যা মামলার প্রধান আসামি শওকত শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। তৌহিদুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঝালকাঠি কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মন চেনলা জানান, তৌহিদুল ইসলাম শিকদার হত্যাকাণ্ডের পর থেকে শওকত শিকদার পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৫ সালের ৪ জুন তৌহিদুল ইসলাম শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়।