আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে নিহত গৃহবধূ সালমা খাতুন (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামি এনামুল হককে (২২) গত মঙ্গলবার দুপুরে উপজেলার গোসাইবাড়ী সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিটি উপজেলার মাগুরগাড়ী গ্রামের খেত থেকে পুলিশ উদ্ধার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই ফারুক হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে এনামুল এ হত্যার দায় স্বীকার করেছেন। উপজেলার বনমরিচা গ্রামের হাপুনিয়া মাঠপাড়া এলাকার তিন সন্তানের মা সালমা খাতুনকে গত সোমবার সকালে হত্যা করা হয়।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি