আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জের লক্ষারচর এলাকায় ফরিদা বেগম হত্যা মামলার প্রধান আসামি রলি খানকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সোনাকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১১ অক্টোবর স্ত্রীর সঙ্গে বিরোধের জের ধরে রলি খান শাশুড়ি ফরিদা বেগমকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১৭ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাশুর অহিদ সরদার বাদী হয়ে রলি খান, তাঁর বাবা ফিরোজ খান ও ভাই রাজু খানকে আসামি করে মামলা করেন। এর আগে ফিরোজ খান ও রাজু খানকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বলেন, মামলার প্রধান আসামি রলি খানকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ